
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেছেন।
গতকাল রবিবার (২৯ জুন ২০২৫) সকালে তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্তভাবে কথা বলেন এবং সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। খাগড়াছড়ির শিক্ষার্থীরা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করতে জেলা পরিষদ সবসময় আন্তরিক। তৃণমূল পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, এবছর খাগড়াছড়ি জেলায় মোট ১৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলায় ৮হাজার ১৪৪ শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...