*“বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা”*

কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালীর নামে ভুয়া আইডি

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ , ১৪ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষ প্রতীকে বারবার মনোনয়নপ্রাপ্ত জননন্দিত নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী–এর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলেছে একটি কুচক্রী মহল।

এসব ভুয়া আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

ভুয়া আইডিগুলোর মাধ্যমে কখনো পোস্ট, কখনো কমেন্টের মাধ্যমে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন,
আমি দীর্ঘ ৪২ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমার নাম ও ছবি ব্যবহার করে যারা ভুয়া আইডির ব্যবহার করছে। তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট—রাজনৈতিকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করা। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও পরিকল্পিত।

তিনি আরও জানান, এসব ভুয়া আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। প্রয়োজন হলে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় যথাযথ অভিযোগ দায়ের করা হবে।

তিনি এসব ভুয়া আইডির বিভ্রান্তিমূলক তথ্য ও মন্তব্যে প্রভাবিত না হয়ে সর্তক থাকার জন্য সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ড.হিলালীর সবাার যজ্ঞার্থে আরো বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানোর প্রবণতা দিন দিন বাড়ছে। এমন কর্মকাণ্ড শুধু ব্যক্তি নয়, পুরো রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের প্রতি অনুরোধ— কোনো পোস্ট বা মন্তব্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস করবেন না। সংশ্লিষ্ট নেতার অফিসিয়াল আইডি বা বক্তব্য ছাড়া বিভ্রান্তিকর তথ্য শেয়ার বা মন্তব্য করা থেকে বিরত থাকুন।

ভুয়া বা সন্দেহজনক আইডি শনাক্ত হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন এবং প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিন। “সতর্ক থাকুন, অপপ্রচার রুখে দিন।” “গুজব নয়, সত্যের পক্ষে থাকুন।”