
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মরহুম আল্লামা আবু যোফার মুহাম্মদ আব্দুর রহমানের (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ধলাইরচর দরবার শরীফে মাহফিল পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯ টায় দরবার শরীফের মাদ্রাসা হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধলাইরচর দরবার শরীফের গদিনীশিন পীর প্রভাষক মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব সভাপতিত্ব করেন।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, দরবার শরীফের মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি সহকারী প্রকৌশলী আল-আমিন হৃদয়।
সভায় বার্ষিক মাহফিলের আয়-ব্যয় হিসাব, পরবর্তী মাহফিলের বিষয়ে অগ্রীম প্রস্তুতি, দরবার শরীফের মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসায় নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ, শিক্ষার্থী বৃদ্ধিকরণে করণীয়সহ ধলাইরচর দরবার শরীফের সার্বিক বিষয়ে বিস্তার আলোচনা করা হয়।
পরিশেষে মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব।
এসময় অন্যদের মধ্যে আলফাডাঙ্গা থানা জামে মসজিদের খতিব মোল্যা আব্দুর রহমান, মাওলানা মারুফ শেখ ও মাওলানা আবু মুসাসহ অসংখ্য আলেম-ওলামা, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক