
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে ‘সুশীল: সাপোর্টিং অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (CSOs) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ প্রকল্পের ত্রৈমাসিক হাব সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় সাপাহার আলোহা প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর আয়োজনে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রানি এনজিও, নওগাঁ-এর প্রধান নির্বাহী পরিচালক ও জেলা হাব সভাপতি ফজলুল হক খান।
সভায় নারী অধিকার, বাল্যবিবাহ, আদিবাসী জনগোষ্ঠীর ভূমি দখল, এবং বরেন্দ্র অঞ্চলের নিরাপদ খাবার পানি সংকটসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য পরামর্শ গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা’র নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাপাহার প্রেসক্লাবের সভাপতি ও হাবের সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, নির্বাহী সদস্য প্রদীপ সাহা, হাবের কোষাধ্যক্ষ ও জাতীয় আদিবাসী পরিষদ, নিয়ামতপুরের অজিদ মুন্ডা, বিডিও সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী সামসুল হক, নওগাঁ নিশান এনজিও’র পরিচালক মাহিদুর রহমানসহ হাবের সকল সদস্য।
মন্তব্য লিখুন
আরও খবর
নেতৃত্ব সংকট নিরসনে বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের নির্বাচন চান...
নেতৃত্ব সংকট নিরসনে বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো...
কুলাউড়ার হযরত রিফাআত শাহ (রহ.)-এর ওরুস আগামী ১৮...
কুলাউড়ার হযরত রিফাআত শাহ (রহ.)-এর ওরুস...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...