
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শেরপুর জেলার সহ-সভাপতি শাহিনুর ইসলাম মুক্তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ জুন) রাতে তার নিজ এলাকা ১নং কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
স্থানীয় এলাকাবাসীর একাধিক মানুষের সাথে কথা বলে জানাযায়, সে বিগত দিনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ-সভাপতি দায়িত্ব থাকার সময় এলাকায় জামাত-বিএনপির ও সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করেছে এবং স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে কেন্দ্র দখল সহ এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহিনুর ইসলাম মুক্তা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিরীহ ছাত্র ও জনতার ওপর হামলায় সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তিনি আরও জানান, শাহিনুর ইসলাম মুক্তাকে আজ (রবিবার) বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...