
আল-আমিন মিয়া,নরসিংদী: নরসিংদীর পলাশে অজ্ঞাত এক যুবকের (৩৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
পরে খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ। মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...