
জুলাই যুদ্ধ দিবসকে কেন্দ্র করে শহীদ আবু সাঈদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মো. সুমন আহম্মেদ (১৮) নামে এক যুবককে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে সুমন আহম্মেদ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শহীদ আবু সাঈদের ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেন।
পোস্টটিতে তিনটি শব্দ ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছিল কুরুচিপূর্ণ ও অপমানজনক। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের ও প্রশাসনের নজরে আসে।বর্তমানে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...