
শফিকুল ইসলাম,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের অনুসারী শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ ৩রা জুন রোজ মঙ্গলবার বাংলাদেশের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ছাত্র বা অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ
ছাত্র ঐক্য পরিষদ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নব নির্মিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম তালিকা প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত হয়েছেন অর্ঘ্য শেষ্ঠ দাস। তিনি বর্তমানে নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়নরত রয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চন্দন কুমার দাস। তিনি বর্তমানে অনুজীব বিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন।
দীর্ঘ সংগ্রামের পর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে বাংলাদেশের সংবিধান রচিত হয়। কিন্তু সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পর ধর্মনিরপেক্ষতার হওয়ার পরেও একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।
ফলে ধর্মরাষ্ট্রে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সাংবিধানিকভাবে শুধুমাত্র সম-নাগরিক অধিকারের মর্যাদা থেকেই বিচ্যুত হলো না, তাদের উপর বৈষম্য, নিগৃহণ, নিপীড়ন চালানোর অধিকার প্রকারান্তরে সংবিধানে স্বীকৃতি পায়।
এরই প্রতিবাদে, প্রতিরোধে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত মতে সম-অধিকার, সম-মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জন্ম নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...