
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সদরের মেইন রোডে একদল দুর্বৃত্ত কর্তৃক দোকানঘর ভাঙচুর, চাঁদাবাজি ও টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পবিত্র সাহা মঙ্গলবার সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে বলা হয়, গত সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে প্রায় ১০ থেকে ১২ জন নামীয় এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ বাজারের মেইন রোডে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের পাশে পবিত্র সাহা, অমর সাহা, দিনেশ চন্দ্র সাহা, সানোয়ারসহ আরও কয়েকটি দোকানঘরে হামলা চালায়।
হামলাকারীরা দোকান থেকে ব্যবসায়ীদের বের করে দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকানপাট ভাঙচুর করে এবং নগদ অর্থ লুটে নেয় বলে অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলায় প্রায় ৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং মোট ৮ লাখ ৩০ হাজার টাকা লুট হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
এবিয়ষে অভিযোগে উল্লেখিত এক নম্বর বিবাদী তরিকুল ইসলাম স্বপন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অস্বীকার করে বলেন,” সেখানকার দোকানঘরের জায়গাগুলো আমাদের পুর্বপুরুষদের সম্পত্তি।
যা আমরা আদালত থেকে রায় পাওয়ায় পর দোকানদারদের ঘর ছেড়ে দেওয়ায় জন্য সময় দেই। গতকাল গিয়ে দেখি তাঁরা দোকানঘরগুলো ছেড়ে না দিয়ে আগের মতোই আছে, আমরা সেই দোকানঘরগুলোতে তালা লাগিয়ে দিয়েছিলাম।”
এ ব্যাপারে জানতে চাইলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এদিকে হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক