
পাইকগাছা পৌর সদরের আলোচিত গোস ব্যবসায়ী(কসাই) মোমরেজ কে গরু চুরি মামলায় জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ভিলেজ পাইকগাছার উত্তর পাড়ার বাসিন্দা মসজিদের ইমাম শাহাবাজ গাজীর কালো ও পায়রা রংয়ের বকনা গরুটা বাড়ির পার্শ্ববর্তী নদীর চরে প্রতিদিন ঘাস খেতে যায়।
সে মোতাবেক সোমবার গরুটি ঘাস খেয়ে বাসায় ফেরেনি। এদিকে অনেক খোজাখুজি করে না পেয়ে লোক মুখে জানতে পারেন তাহার গুরুটি পাইকগাছা পৌর সদরে জবাই করে বিক্রয় করা হয়েছে।
পরবর্তীতে এ খবর জানতে পেরে গতক মঙ্গলবার (১০জুন) বেলা ৩ টার দিকে ইমাম শাহবাজ সহ এলাকাবাসী পৌর সদর থেকে চুরি হওয়া গরুর পা দু’টি উদ্ধার পূর্বক সনাক্ত করেন এটা তাহার গরুর’ই পা(বসন্ত’যুক্ত পা)। এ ঘটনায় উত্তেজিত জনতা পৌর সদরের গোস ব্যবসায়ী কসাই মোমরেজকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করেন।
এ ঘটনায় শাহবাজ গাজী বাদী হয়ে মোমরেজ এর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ এর বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা করেছেন,মামলা নং-৭। শাহবাজ গাজী মামলায় আরো উল্লেখ করেন, কসাই মোমরেজ এর পূর্ব হইতে গরু চুরির বিষয়টি এলাকায় জনশ্রুতি রয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, আটক মোমরেজ কে চুরি মামলায় বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...