শার্শায় “জাতীয় নাগরিক পার্টি”র মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ , ১১ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার শার্শা উপজেলায় “জাতীয় নাগরিক পার্টি”র আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ জুন/২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাকিব শাহরিয়ার(কেন্দ্রীয় সংগঠক,দক্ষিন অঞ্চল,জাতীয় নাগরিক পার্টি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইয়াহিয়া জিসান(কেন্দ্রীয় সদস্য,জাতীয় নাগরিক পার্টি),রাশেদ খান(আহবায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,যশোর).বেনজিন খান(বিশিষ্ট লেখক,গবেষক ও রাষ্ট্রচিন্তক),মো.আব্দুল জব্বার(বেনাপোলের শহীদ আব্দুল্লাহ’র পিতা),মো. নওশের আলী(যশোরের ঝিকরগাছা উপজেলার দেইলি গ্রামের শহীদ জাবের’র পিতা)। এ ছাড়াও বিশিষ্ট শিক্ষাবীদ,কলামিষ্ট,সাংবাদিক,বিভিন্ন স্তরের ব্যবসায়ী,সমাজসেবক সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা অনুষ্ঠানে “জুলাই বিপ্লব,সংস্কার ও আগামী’র বাংলাদেশ বিনির্মানে নাগরিক পার্টির করনীয় কি? শীর্ষক আলোচনায় প্রধান অতিথি সাকিব শাহরিয়ার বলেন,
“এনসিপি শুরু থেকে যে অবস্থানে ছিল, এখনো সেই অবস্থানে আছে। তাদের চাওয়া জুলাই আন্দোলনে হত্যার বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন।

অন্যান্য অনেক দল আগামী ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, তারা বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধানের অধীনেই সংসদ নির্বাচন বোঝাচ্ছে। এনসিপি বলছে, বিদ্যমান ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। সরকারের কাছে সংস্কারের পথনকশা ও জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি জানাই বক্তারা। দল কে সুসংঘটিত করতে ঘন ঘন কর্মী সমাবেশ এবং ওয়ার্ড পর্যায়ে এনসিপি’র কমিটি গঠন জরুরী বলে বক্তারা মনে করেন”।

তিনি আরও বলেন, “বর্তমান ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যে সংস্কার প্রয়োজন, সেটিই মৌলিক সংস্কার, যার মাধ্যমে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাকাঠামোর পরিবর্তন হবে। ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও নিয়ন্ত্রণ ছাড়া মৌলিক কোনো পরিবর্তন আসবে না। ফলে ক্ষমতা কাঠামোকেন্দ্রিক সংস্কারের বিরোধিতা করে অন্য সব সংস্কারে রাজি হয়েও লাভ নেই, সেটি মৌলিক সংস্কার হবে না”।

সম্পূর্ণ অনুষ্ঠানটি’র সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন,আসাদুল্লাহ আল গালিব(আহবায়ক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বেনাপোল পৌর শাখা ),মো.সাজেদুর রহমান শিপু(সদস্য সচিব),রাসেল মাহমুদ(যুগ্ম আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,যশোর জেলা শাখা,),অরন্য(সদস্য,যশোর জেলা),মোস্তফা কামাল(সদস্য),সুজন(সদস্য),তাসিন
(মুখপাত্র) এবং নাইমুর রহমান(মূখ্য সংগঠক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বেনাপোল পৌর শাখা)।

প্রসঙ্গত উল্লেখ্য,জাতীয় নাগরিক পার্টি (সংক্ষেপে এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল। এটি ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার ফলাফল।