
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ পর্তুগালের আলমাদা শহরে সন্ত্রাসীদের নৃশংস হামলায় মাহবুবুল আলম (Mahbubul Alom) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান ”-তে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মাহবুবুল আলম বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের আমেরিকা প্রবাসী মোঃ নানু মিয়ার ছেলে।
তিনি বেশ কয়েক বছর ধরে পর্তুগালে বসবাস করছিলেন এবং আলমাদা শহরে তার মিনি মার্কেটটি পরিচালনা করে আসছিলেন।প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে এবং হামলা চালায়।
ঘটনার আকস্মিকতায় এবং নৃশংসতায় মাহবুবুল আলম গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়।
পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ (Polícia Judiciária) ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাহবুবুল আলম তার এলাকায় একজন শান্তিপ্রিয় এবং কঠোর পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে লিসবন, আলমাদা এবং এর আশেপাশের এলাকার বাংলাদেশিরা গভীরভাবে শোকাহত।
এ ঘটনা ছাড়াও বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গায় অভিবাসী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ করে হামলা এবং চুরির খবর জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পর্তুগাল সরকারের কাছে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছেন।
পর্তুগালের মতো একটি নিরাপদ দেশে এমন ঘটনা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...