
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বুড়ি নদীতে গোসল করতে গিয়ে দুই নৌকার মাঝে চাপা পড়ে ১৪ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে মাঝিকাড়া নৌকা ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম লামিম খাঁন। সে নবীনগর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের মাঝিকাড়া দক্ষিণপাড়া খাঁ বাড়ীর সিএনজি চালক মো. হানিফ মিয়ার একমাত্র ছেলে।
নিহত লামিমের চাচাতো ভাই মো. আমির জানান, প্রতিদিনের মতোই লামিম আজ দুপুরের দিকে নবীনগর বুড়ি নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে মাঝিকাড়া নৌকা ঘাটের একটি নৌকার উপর উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী নৌকা ওই নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে লামিম দুই নৌকার মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে লামিমকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক লামিমকে মৃত ঘোষণা করেন। লামিম ছিল তার বাবা-মা’র একমাত্র সন্তান। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা সিএনজি চালক মো. হানিফ মিয়া ও মা এখন পাগলপ্রায়। এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো নবীনগর এলাকায় গভীর শোকের ছায়া নামিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...