
নাহিদ হাসান নওগাঁ: নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বলেছেন,বিএনপির ৩১ দফা শুধু দলের রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতিকে রক্ষা করার রূপরেখা। যারা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তাদের এ কর্মসূচির পক্ষে এগিয়ে আসতে হবে।
বুধবার বিকেলে সাপাহার উপজেলার আইহাই, পাতাড়ী ও শিরন্টি ইউনিয়নের ৬টি গুরুত্বপূর্ণ বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের মাঝে লিফলেট ছড়িয়ে দিয়ে নুরুল ইসলাম বলেন,এই ৩১ দফার প্রতিটি পয়েন্টই গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, ন্যায়বিচার ও অর্থনৈতিক পুনর্গঠনের মূল ভিত্তি।
জনগণ বিএনপির প্রতি আস্থা রাখলে সোনার বাংলা গড়তে সময় লাগবেনা। তাই সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ এবং জাতির উন্নয়নে কাজ করতে হবে। ৩১ দফার প্রতিটি পয়েন্টে সোনার বাংলা গড়ার লক্ষ্য বিদ্যমান।
দীর্ঘদিন ধরে বিএনপির নিয়ামতপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করা এই নেতা অতীতে নানা আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...