
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রী কমিটি জেলা প্রতিনিধিদের নিয়ে ঢাকা কেন্দ্রীয় অফিসে সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয়।
আজ (২৯ শে জুন ২০২৫ ইং )রবিবার সকাল ১০:৩০ মিনিট সময় ঢাকা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকল জেলার একজন করে প্রতিনিধি নিয়ে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত। সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদ বাবলু।
সভায় মূল আলোচ্য বিষয় জুলাই অভুত্থান বিএনপি ঘোষিত কর্মসূচি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রসঙ্গ, সাংগঠনিক আলোচনা সহ বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজবাড়ী, ফরিদপুর, বগুড়া, রাজশাহী, সহ সকল জেলা প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
বক্তাগণ বক্তব্যে বলেন মুক্তিযোদ্ধা্রা একাত্তরের যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। আর সেই বীর মুক্তিযোদ্ধারা আজ অবহেলিত ও লাঞ্ছিত হচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।
দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী প্রমাণ করতে হবে।
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে:...
আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯...
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী...