
ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ১৫৬ জন বাস যাত্রীর কাছ থেকে আদায়কৃত মোট ৭০ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সেনা ক্যাম্পের (অস্থায়ী) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ঢাকাগামী বিভিন্ন পরিবহন কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিল।
এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই ও ক্ষেতলাল উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে যাত্রীদের টিকিট যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে বিভিন্ন পরিবহন কোম্পানিকে অতিরিক্ত অর্থ ফেরত দিতে বাধ্য করা হয়।
ফেরত দেওয়া অর্থের মধ্যে রয়েছে, শ্যামলী এন্টারপ্রাইজ ৬ হাজার ৫০০ টাকা, তিশা এন্টারপ্রাইজ ৮ হাজার ৫০০ টাকা, ওরিন এসি ১১ হাজার ৫০০ টাকা, পঞ্চগড় এক্সপ্রেস ৬ হাজার টাকা, মুরাদ এন্টারপ্রাইজ ২৭ হাজার টাকা, তানজিল এক্সপ্রেস ২ হাজার টাকা এবং এসএ প্লাস পরিবহন ৯ হাজার টাকা।
ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী জানান, যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গত তিনদিনে জয়পুরহাট জেলায় মোট প্রায় ৫০০ যাত্রীর কাছে ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক