সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ২০ মে ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। নারী নির্যাতনের মামলায় ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নারী নির্যাতন মামলায় মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।