শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা: আন্তর্জাতিক শ্রমিক দিবসে নকলা উপজেলা

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলাঃ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি নবী হোসেন এবং সঞ্চালনা করেন নকলা উপজেলা শাখার সেক্রেটারি নাজমুল হুদা।

প্রধান আলোচক ছিলেন নকলা উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন রেজাউল হাসান সাফিত, ইমাদ সোহেল, সোহাগ মিয়া, মাওলানা মাহমুদুল হাসানসহ আরও অনেক অতিথি।

বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, এবং ইসলামী শ্রমনীতি নিয়ে আলোচনা করেন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।