
মজিবুর রহমানঃ নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর জীবনের ত্যাগ, সাহস, নেতৃত্ব এবং দেশপ্রেমের মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
৪৪ বছর পেরিয়ে গেলেও তাঁর আদর্শ, রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রচিন্তা আজও আমাদের অনুপ্রাণিত করে, শক্তি জোগায় এবং সঠিক পথের দিশা দেয়।”
আজ শুক্রবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বারবার ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত এই জননন্দিত নেতা আরও বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মহান সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বলতম নক্ষত্র। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই বীর পুরুষকে, যিনি বাংলার মাটিতে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন।”
তিনি বলেন, “চলমান গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই আদর্শই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের আহবান জানিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...