
শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত দুই জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার গান্ধীগাঁও গ্রামের নিহত আকাশ ও বড় গজনী গ্রামের এফিলিস হাগিদকের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে চেক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য মানিক, গোলাপ প্রমুখ।
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। সরকারিভাবে ২৫ হাজার টাকা করে চেক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
এছাড়া এই দুই পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারীভাবে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে অটোভ্যান চালক মো. আজিজুর রহমান আকাশ ও সিএনজিচালিত অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান। তাদের মৃত্যুর ঘটনায় গারো পাহাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...