
বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বাপ্পা মজুমদার, স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন ও দুই সন্তান অল্পের জন্য রক্ষা পান।
বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন তিনি। তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান। ইন্টারকমে সতর্কবার্তা পেলে বাসা ছাড়ার চেষ্টা করেন বাপ্পা। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক, ক্রমেই খারাপ হতে থাকে পরিস্থিতি।
বাপ্পা মজুমদারের কথায়, ‘চারপাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না। আগুনের তাপ এসে মুখে লাগছিল। কিছুক্ষণ পরিবার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, কী করব বুঝে উঠতে পারিনি। মানসিকভাবে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। এখনও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারিনি।’
এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দেন বাপ্পা। কৃতজ্ঞতা জানিয়ে বাপ্পা বলেন, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ।’
অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তার বাপ্পার ভক্ত ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই শিল্পী ও তার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন সকলে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক