পাইকগাছায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ , ২১ মে ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫টায় শহীদ গফুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত কর্মী সভায় ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজ।

এসময়ে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, সাবেক প্যানেল মেয়র ও যুগ্ম-আহবায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুগ্ন-আহবায়ক মোস্তফা মোড়ল, যুগ্ন-আহবায়ক মোহর আলী সরদার।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিরাজুল ইসলাম (মিরাজ), আতাউর রহমান, মতলেব গাজী, শেখ রুহুল কুদ্দুস, রাজু আহমেদ, রোস্তম, গাজী মনিরুল ইসলাম মন্টু, মোহাম্মদ আলী,আব্দুর রহমান, জনি, শাহিনুর রহমান শাহিন, মোঃ রাসেল, তুষার সরদার, বলয় মন্ডল, রামপদ মন্ডল প্রমুখ।