
শেরপুরের ঝিনাইগাতীতে ৮১ বোতল বিদেশী মদ ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে মো. আব্বাস আলী (২০) ও একই উপজেলার গজারীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. শহিদুল ইসিলাম (২৬)।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে ) সকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা জানতে পারে ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে মদ নিয়ে একটি পিকআপ শেরপুর শহরের দিকে রওনা করেছে।
ওই সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটক করা হয়। এসময় পিকআপ চালক ও পাশে বসা মো. আব্বাস আলী ও মো. শহিদুল ইসলামকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। এব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক