
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল মদসহ দুই কারবারি রহিম উদ্দিন (৩০) ও জাফর আলীকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইগাতী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়।
এ সময় যাত্রীবেশী রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশী করে আমদানী নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল জব্দ ও তাদেরকে আটক করে থানা নিয়ে আসে। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬হাজার টাকা।
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...