
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় লিচুর বিচি গলায় আটকে রবিউল ইসলাম (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রবিউল ওই গ্রামের রেজাউলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিচু খাওয়ার সময় রবিউল অসাবধানতাবশত লিচুর বিচি গিলে ফেলে। বিচিটি গলায় আটকে গেলে শ্বাসরোধ হয়ে শিশুটি ছটফট করতে থাকে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে রাত পৌণে নয়টার দিকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ন আহমেদ নূর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, লিচুর বিচি শ্বাসনালিতে আটকে যাওয়ায় শিশুটির শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে।
শিশুটির এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...