
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়ঙ্গা ব্রীজ সংলগ্ন দ্বীন ইসলামের কাঠ বাগানে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম। তিনি পোড়াগাও ইউনিয়নের বেকীকুড়া এলাকার বাসিন্দা হাসেন আলী’র পুত্র। জব্দকৃত মাদকের বাজার মুল্য প্রায় এক লাখ টাকা।
অভিযানটি পরিচালনা করেন নালিতাবাড়ী থানার এসআই তালেবের নেতৃত্বে একটি পুলিশ দল। পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক