
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের গনইর গ্রামের কারিতাস অফিসের পাশে একটি ওয়াক্তিয়া মসজিদের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আনুমানিক সকাল ৭টার দিকে স্থানীয়রা মসজিদের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরিচয়হীন এই ব্যক্তির মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে ওসি মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক