
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে এবং নতুন কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ এবং কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিসালাত ইসলাম সজীব।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির পদপ্রত্যাশীরা তাদের কর্মীদের নিয়ে দলে দলে সম্মেলনে যোগ দান করেন। কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির পদপ্রত্যাশী নেতারা হলেন যুগ্ম আহবায়ক:ইমরান আহমেদ ফরাজী,মোঃ আনোয়ার হোসেন,জাহিদুল ইসলাম হৃদয়,মোঃ মোসাদ্দেক আহসান নয়ন,মো:মহিউদ্দিন,মোঃ অনিক,মোঃ আল মামুন ও হাবিব।
সম্মানিত সদস্যরা হলেন মোঃ শামীনুর ইসলাম শামীম ,মামুন সরকার,আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা জাহিদ হোসেন পারভেজ ও নওশাদ প্রমুখ।
কমিটির বিষয়ে যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ ফরাজী বলেন এটি ২০২১ সালের কমিটি।বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী,অবিবাহিত এবং যাদের ছাত্রত্ব আছে এমন নেতাকর্মীদের মূল্যায়ন করা হোক।
উল্লেখ্য ২০২১ সালের ১৬ই জুন ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলে তখনকার পরিস্থিতিতে মাত্র ২৯ জন ছাত্রনেতা সিভি জমা দেয়।তাদের সিভি যাচাই বাছাই করে ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...