
নড়াইলের কালিয়া থানায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রাব্বি শেখ (২২) নামে এক যুবক কে গ্রেফতার করেছে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ।
সোমবার (১৯মে) বিকালে কালিয়া উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি শেখ খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।
পুলিশ ও মামলা সূত্র জানা গেছে, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামী রাব্বি শেখ মোবাইল ফোনে পরিচয় হয়।
এর কিছুদিন পরে সে ওই তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮এপ্রিল রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিন রহমানের বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।
পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে গত ২০ এপ্রিল রাব্বি শেখ এবং শাহিন রহমানের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
সোমবার (১৯মে) বিকালে গোপন সংবাদ পেয়ে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বি শেখ কে গ্রেফতার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার (২০মে) দুপুরে বলেন, র্যাব-৬ ও থানা পুলিশ সোমবার বিকালে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখ কে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার দুপুরে আসামি কে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...