
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর অংশে আশুগঞ্জ থেকে চান্দুরা পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে গত রাত বারোটা থেকে আজ পর্যন্ত ছয় ঘণ্টায় মাত্র আশুগঞ্জ থেকে শাহবাজপুর পৌঁছাতে সক্ষম হয়েছেন অনেক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন।
বিভিন্ন পয়েন্টে আটকে আছে রোগী বহনকারী এম্বুলেন্স। এতে দুর্ভোগে পড়েছে লাখো যাত্রী। রাত বারটার সময় হানিফ নামের এক যাত্রী বলেন, আমি সিলেট যাওয়ার জন্য ৮টায় গাড়িতে উঠেছি। অল্প কিছুদূর আসতেই শুনতেছি বিশ্বরোড চত্বরে বড়গর্তের কারণে যানজট হচ্ছে। সেই তখন থেকে বসে আছি। গাড়ি চুল পরিমাণে নড়াচড়া করছে না।
হাবিব নামের আরেক যাত্রী বলেন, একদিকে এই রাস্তা এক লেনের, তার ওপর রাস্তার অবস্থা ভয়াবহ। এই রাস্তায় আমাদের সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।এমতাবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীযাত্রীরা।
এ বিষয়ে খাঁটি হাতা হাইওয়ে থানার (ওসি) মো. মামুন রহমান এ প্রতিনিধিকে বলেন, যতদিন পর্যন্ত বিশ্ব রোডের রাস্তার খানা খন্দের কাজ শেষ না হবে। এই সমস্যা নিরসনে রাস্তার গর্তের কাজ দ্রুত করতে হবে।তবে কর্তৃপক্ষ কয়েকদিনের মধ্যে কাজটি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে গাড়িরও অনেক চাপ রয়েছে। সরেজমিনে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সড়কে বড় আকারের একটি গর্তে একাধিক গাড়ি আটকে পড়ায় যানজটের সূত্রপাত হয়। পরবর্তীতে পরিস্থিতি এতটাই মারাত্মক রূপ নেয় যে পুরো মহাসড়কে থেমে যায় যান চলাচল।
পরিস্থিতির এমন অবনতির পরেও ঠিক কবে নাগাদ এই যানজট স্বাভাবিক হবে, তা বলতে পারছেন না কেউই। মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিকল্প সড়ক বা তাৎক্ষণিক কোনো কার্যকর উদ্যোগ না থাকায় সমস্যা কাটছে না।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...