
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ৯৩ সাঁজোয়া বিগ্রেড বেঙ্গল ক্যাভালরি চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর সূত্র থেকে জানা যায়, দিনব্যাপী চলমান এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু ও গাইনি বিশেষজ্ঞসহ মোট পাঁচজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করবেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের ফ্রি ওষুধ সরবরাহ করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, আজকে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনোযোগ দিয়ে রোগীর সমস্যার কথা শুনছেন এবং চিকিৎসাসেবা দিচ্ছেন। তাছাড়া এখানে ফ্রি ওষুধও সরবরাহ করা হচ্ছে। এই ফ্রি চিকিৎসা ও ঔষুধ পেয়ে খুশি তারা।
চাঁপাইনবাবগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ জানান, সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...