আদালত চত্বরে শিলাবৃষ্টির মত মমতাজের উপর জুতা ও ডিম নিক্ষেপ 

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ , ২২ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

হত্যা মামলা সহ একাদিক মামলার আসামি হিসেবে মানিকগঞ্জের চিপ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় কন্ঠ শিল্পী সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ ২ আসনের মমতাজ বেগমকে।

আজ (২২শে মে ২০২৫ ইং)বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০মি: দিকে গাজিপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

সকাল সাড়ে ১১টায় চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর এর শুনানি শেষে কন্ঠ শিল্পী মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি মমতাজ কে পুনরায় গাজীপুর জেলার কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে প্রিজনভ্যানে উঠানোর সময় সাবেক এমপি মমতাজের ওপর শিলা বৃষ্টির মত ডিম ও জুতা নিক্ষেপ করা হয় আদালত চত্বরে ।

মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুরসহ দুই মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পরে আদালত কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে নেওয়ার সময় উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্দেশ‌‌ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে ।

সেই সময় আদালত চত্বরে শত শত সর্বস্তরের মানুষ বিভিন্ন ভাষায় স্লোগান দিতে থাকে।

আসামি মমতাজ বেগমকে আদালতে ওঠানোর সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা সেই সময় উপস্থিত ছিলেন।

পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে রিমান্ড শুনানি শেষে প্রিজনভ্যানে তোলার সময় আসামি মমতাজ বেগমের ওপর আদালতে চত্বরে উপস্থিত স্থানীয় ছাত্র-জনতা ডিম ও জুতা নিক্ষেপ করেন।