
ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২২ মে) চলছে ১ জুনের টিকিট বিক্রি। এ টিকিট কিনতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪৪ লাখ বার চেষ্টা (হিট) হয়েছে। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে ১৯ হাজার ১৩৪ টিকিট বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। তথ্য বলছে, সকাল ৮ টায় শুরু হওয়া পশ্চিমাঞ্চলের টিকিট কিনতে ২৭ লাখ হিট আর দুপুর ২টায় পূবাঞ্চলের টিকিট কিনতে ১৭ লাখ হিট করা হয়েছে।
আগামী ১ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ২৯ হাজার ৭৭১ টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত দুই অঞ্চল মিলিয়ে ১৯ হাজার ১৩৪ টি টিকিট বিক্রি হয়েছে।
আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৭৮৩ টি টিকিট। দুপুর আড়াইটা পর্যন্ত বিক্রি হয়েছে ২৫ হাজার ৭৮৩ টি টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন পাওয়া যাবে৷
যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলে দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী