নালিতাবাড়ীতে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ , ৩১ মে ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চান্দের নন্নী এলাকা থেকে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলার চান্দের নন্নী এলাকার মাদক কারবারিকে তার নিজ বসত বাড়ীর সামনে থেকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন – উপজেলার চান্দের নন্নী এলাকার আবুল কাশেমের পুত্র মনিরুল ইসলাম ওরফে মনি (৪০)

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু তালেবের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ক্রয় বিক্রয় করা অবস্থায় আটক করে দেহ তল্লাশি করলে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কারবারি জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল তিনি । উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।

আসামির বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার(৩১ মে) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা(ওসি) আরও জানান, “মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে”