
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাজমুল হক (৩৫), যিনি আন্ধারুপাড়া গ্রামের মৃত ইব্রাহিম খলিলের ছেলে।
গত শুক্রবার (৩০ মে) রাতে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এরপর শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নালিতাবাড়ী সফরকালে স্থানীয় জনগণ পর্যটন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। উপদেষ্টার উপস্থিতি শেষে কিছু উত্তেজিত এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৬ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।
এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ‘এখন টিভি’র সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...