
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জনজীবন। রোববার থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। সোমবার পর্যন্ত কখনো হালকা, কখনো মাঝারি বা ভারী বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার নিম্নাঞ্চলের কিছু কিছু আমন ধানের জমি। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী, দিনমজুর ও দৈনন্দিন কাজে বাইরে বের হওয়া মানুষ। দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। পাখি ও প্রাণিরাও পড়েছে মহাসঙ্কটে।
উপজেলার জিনারপুর বাজারে কথা হয় কাঠমিস্ত্রি সঙ্গে। তিনি বলেন, ‘ভোরে বাড়ি থেকে বের হয়ে বাজারের একটি ঘরে আটকে আছেন। বৃষ্টির কারণে আজ আর কাজে যাওয়া হবে না। দিন হাজিরা হিসেবে তাঁরা ৫০০ টাকা করে আয় করেন। এভাবে বসে থাকা মানেই ক্ষতি।’
বৃষ্টির কারণে কর্মহীন দুর্ভোগের কথা জানিয়েছেন বাজারের অন্য শ্রমজীবীরা। ভ্যানচালক জাব্বার বলেন, ‘মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে লোকজন ঘরের বাইরে আসে না, তাই পলিথিন মুড়ি দিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই।’
বৃষ্টির কারণে উপজেলার অনেক এলাকায় পত্রিকা বিল্লি করতে পারেননি হকাররা। পত্রিকার তিনজন পাঠক মুঠোফোনে জানান, ‘সকালে পত্রিকা না পড়লে ভালো লাগে না। বেলা গড়িয়ে গেলেও এখনও পত্রিকা পাইনি।’
উপজেলার পারবর্তীপুর ইউনিয়নের গরুর খামারি জানান বৃষ্টির কারনে গরু ছাগল নিয়ে অনেক কষ্ট হচ্ছে ।
অপরদিকে উপজেলার আড্ডা- সারাইগাচ্ছি রোড় দিঘা নামক স্থানে কালভাট নির্মানাধীন স্থানে টানা বৃষ্টির কারনে পাশ দিয়ে বিকল্প রাস্তাটি বৃষ্টির কারনে ধসে গেছে এবং একটি ট্রাক উল্টে গেছে এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
রেইনকোর্ট পড়ে ছাতা মুড়ি দিয়ে কাঁচাবাজারে আসা পার্শ্ববর্তী ভাটখৈর গ্রামের ফারুক হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে দোকানপাট খুলেছে কম। এরা প্রতিটি জিনিসের দামই বেশি বলছে’।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক