
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে সরকারি প্রণোদনার অংশ হিসেবে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ১২০ জন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীর মধ্যে ২৫ কেজি করে ফিশ ফিড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ আসাদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাহনেওয়াজ সিরাজী, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্বে) মোঃ সহিদুর রহমান সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, ও কমলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুল বাকী বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের সহায়তা দিতে সরকার প্রণোদনা হিসেবে খাদ্য সরবরাহ করছে। ক্ষতির তুলনায় এ সহায়তা হয়তো সামান্য, তবে সরকার সবসময় চাষীদের পাশে রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...