কালুখালীতে ট্রাক চাপায় মোটরসাই‌কেল আ‌রোহী নিহত

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ , ৩০ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর কালুখালিতে ট্রাক চাপায় বারেক মন্ডল(৫৫) নামে এক মোরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর ব্রীজ এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে ।

নিহত বারেক মন্ডল রাজবাড়ীর দয়ালনগড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুরে বারেক মন্ডল উপজেলার মোহনপুর বাজার থেকে মোটরসাইকেলে রাজবাড়ীতে যাচ্ছিলো। পথে চাঁদপুর ব্রীজ এলাকায় পৌছালে পেছন থেকে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাংশা হাইওয়ে থানার ওসি মোঃ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে।