
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়ায় পৃথক দুই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক স্কুলছাত্রী ও এক গৃহবধূ। শনিবার (৩১ মে) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর এবং দুপুরে বজ্রপাতে কিশোরীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মারুফা (৩০) সকালে বাথরুমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, দুপুরে গড়াডোবা ইউনিয়নের ডুমরি গ্রামে মিম আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। বৃষ্টির মধ্যে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, পৃথক দুটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
কেন্দুয়া ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান, “পরিবারগুলোর পাশে আছি। প্রশাসনের পক্ষ থেকে সহানুভূতি ও আর্থিক অনুদান প্রদান করা হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...