
আমিনুল ইসলাম আহাদঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জেলা বিএনপির সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নির্বাচিত হওয়ায় তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
৩১ মে শনিবার সকালে শহরের পুনিয়াউট এলাকায় অবস্থিত তার নিজ বাসভবনে সংগঠনের একটি প্রতিনিধিদল এ শুভেচ্ছা জানাতে গেলে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোঃ খান বিটু, সহ-সভাপতি মোঃ শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, যুগ্ম সম্পাদক সোহেল আহাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম আহাদ, সদস্য মোঃ সাইফুল ইসলামসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে সাংবাদিক ইউনিয়নের ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং ভবিষ্যতে গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে যৌথভাবে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইঞ্জিনিয়ার শ্যামলও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের এই শুভেচ্ছা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি চাই রাজনীতির পাশাপাশি মিডিয়াও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিক।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...