
টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে জুয়েল মিয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৪মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৪ মে) রাত ২ টার দিকে বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত। জুয়েল মিয়া বাসাইল উপজেলার বাসাইল সদর ইউনিয়নের নাইকানবাড়ী এলাকার সহিদ মিয়ার ছেলে। তিনি বাসাইল সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নংওয়ার্ডের সাধারণ সম্পাদক।
জানা গেছে, বাসাইল থানা ও টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের নাইকানবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়েল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ।
গত১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃংখলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে ১৮ নং একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক