
বন্যহাতির আক্রমণে শেরপুরের নালিতাবাড়ীতে ছুরতন নেছা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৩ টার দিকে নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরানো ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মধুটিলা রেঞ্জের কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাওধারা-কাটাবাড়ী পাহাড়ের টিলায় পাঁচ-ছয়দিন ধরে ৩৫-৪০টি বন্যহাতি দল বেধে অবস্থান করছিল। গত কয়েক দিনে হাতির আক্রমণে বাতকুচি বিট কার্যালয়সহ অনেক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
হাতির দল খেয়ে ফেলেছে ধান-চাল। মধুটিলা ইকোপার্কের ক্যান্টিন ভেঙে ফেলার ঘটনাও ঘটেছে। সবশেষ বৃহস্পতিবার অবিরাম বৃষ্টির মধ্যে রাত সাড়ে ১০ টার দিকে বাতকুচি এলাকায় হাতির দল হানা দেয়।
এসময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হই-হুল্লোড় করে হাতির দলকে বাতকুচি জঙ্গলের দিকে ফিরিয়ে দেয়। পরে রাত ৩টার দিকে হাতির দল ফের বাতকুচি গ্রামে চলে আসে। এসময় ছুরতন নেছার ঘরে হাতির আক্রমণে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, নিহত বৃদ্ধা একাই বাড়ি ছিলেন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। নিহত পরিবারকে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে বলা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...