
শেরপুরের নালিতাবাড়ীর পৌরশহরে একটি মৃতপ্রায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে হাফিজ ভাইয়ের গোশতের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ শাস্তি প্রদান করেন। ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তা কামাল উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে ওই মাংস ব্যবসায়ী মৃতপ্রায় অসুস্থ পূর্ণ বয়স্ক একটি গরু মাত্র ৩৫ হাজার টাকায় কিনে কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করতে শহরের মাংস মহলে নিয়ে আসেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে বিষয়টি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল মাংস মহালে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় এবং অভিযুক্তরা দোষ স্বীকার করায় জবাইকৃত গরুর মাংস জব্দ করেন এবং ১৫ হাজার টাকা জরিমানা করেন।
দীর্ঘদিন ধরেই ভোররাতে অথবা ভোর বেলায় এই চক্রটি অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক