কমলগঞ্জে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ , ১৮ মে ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ফাইল ছবি

আব্দুর রাজ্জাক,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে জান্নাত সুমাইয়া (২৩) নামে এক গৃহবধূ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত সুমাইয়া ওই গ্রামের মুহিতুর রহমানের স্ত্রী।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রতন হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহ ও স্বামীর প্রতি অভিমানে গৃহবধূ জান্নাত সুমাইয়া আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।