
মোঃ আবু হানিফ, শেরপুরঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কলম, পেন্সিল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার জি.কে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল এ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া সড়কের যান চলাচল স্বাভাবিক রাখাসহ অভিভাবকদের তীব্র দাবদাহ থেকে স্বস্তি দিতে ছায়ায় বসার ব্যবস্থা করে সংগঠনটি। মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে শেরপুর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এসব কার্যক্রমে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম উজ্জল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ বলেন, সারাদেশে প্রচুর গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
কেন্দ্রের বাহিরে অবস্থান নেয়া অভিভাবকদের বসার ব্যবস্থাসহ তাদের পানি, খাবার স্যালাইন ও টেবলেট দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...