
৫ আগস্ট বা তার পরবর্তী সময়ে লুট হওয়া অস্ত্র নিরাপত্তা জন্য হুমকি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যত অস্ত্র লুট হয়েছিলো তা এখনও উদ্ধার হয়নি। আর অস্ত্র বাইরে থাকলে তো নিরাপত্তার হুমকি থাকেই। তবে অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার।
মব জাস্টিস নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন কেউ নিজ হাতে তুলে নিতে চাইলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন মব সহ্য করা হবে না।
এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শন উপলক্ষে থানা কম্পাউন্ডে লাল গালিচার ব্যবস্থা রাখায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের ওপর ক্ষোভ ঝাড়েন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা