
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড)বিটিসিএল অফিস থেকে ৮ লাখ টাকা মূল্যের ২৪টি ব্যাটারি চুরির ঘটনায় ১২ টি ব্যাটারী উদ্ধার ও জড়িত শহর ছাত্রদলের সদস্যসহ ২ জনকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে পৌরশহরের দক্ষিণ বাজার ও নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার এলাকার আব্দুর রউফের পুত্র শহর ছাত্রদলের সদস্য আমির হামজা (৩০), নকলা শহরের মমেনাকান্দা এলাকার নূর ইসলামের পুত্র সাবেক কাউন্সিলর ইয়াদ আলী (৪২)।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বুধবার রাতের কোন একসময় বিটিসিএল অফিস থেকে ২৪টি ব্যাটারি চুরি হয়। এদিন রাতে অফিসে কোনো নিরাপত্তা কর্মী বা কর্মচারী ছিল না। পরদিন সকালে অফিস কর্মচারীরা ব্যাটারী চুরি হয়েছে বলে দেখতে পায়। থানায় খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনাস্থল পরির্দশন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে আমির হামজা কে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদে বিটিসিএল অফিসের ব্যাটারি চুরি করে ৩৫০০০ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করে সে।
আমির হামজার দেওয়া তথ্যমতে নকলা পৌরশহরের মমেনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী ইয়াদ আলীর দোকান থেকে বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার ও ইয়াদ আলীকে আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিটিসিএল অফিসের চুরি হওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে এবং জড়িত ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি ব্যাটারী গুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক