নরসিংদীর প্রবীণ সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ , ১৯ এপ্রিল ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

অরবিন্দ রায়ঃ নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের (৭৬) না ফেরার দেশে চলে গেলেন। শনিবার ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মরহুমের ছেলে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাৎ হোসেন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যূকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর চিনিশপুর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাবতলী কবরস্থানে দাফন করা হয়।

তিনি দীর্ঘদিন যাবত জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে গেছেন। তিনি ইংরেজি দৈনিক দ্যা নিউজ টুডে প্রত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নরসিংদী প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন।