
জামাল হোসেন পান্না,নবীনগরঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, মসজিদুল আকসায় পুলিশি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইব্রাহিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি স্থানীয় পালবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতিমখানা গেইটে এসে বিক্ষোভকারিরা সমবেত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন। তারা ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো’, ‘আল-আকসায় হামলার বিচার চাই’, ‘ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বারবার মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থানে হামলা চালিয়ে তারা মুসলিম উম্মাহকে চরমভাবে আঘাত করেছে।”
বক্তারা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...