
নরসিংদীর ঘোড়াশালে আহসান উল্লাহ (৫০) নামে এক কাভার্ডভ্যান চালককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৩ এপ্রিল) রাতে ঘোড়াশাল পৌরএলাকার কুমারটেক এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত আহসান উল্লাহ কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পলাশ বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাভার্ডভ্যান চালক ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার রাত সাড়ে দশটার দিকে আহসান উল্লাহ কুমারটেক এলাকার নিজ বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসা ছিল। এসময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে দু্ইজন দুর্বৃত্ত আহসান উল্লাহকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
এতে তার মাথায় গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কি কারণে এই হত্যার ঘটনা তা জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...